বুড়িচং

বুড়িচংয়ে আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা।

মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে নোয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এমদাদুল হক ধীমান

প্রধান অতিথির বক্তব্যে এমদাদুল হক ধীমান বলেন,“খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত খেলাধুলার কোনো বিকল্প নেই। আমাদের তরুণদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে আসতে হবে। এ ধরনের আয়োজন এলাকার যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বাড়াতে সহায়ক হবে।”

তিনি আরও বলেন,“আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের মতো আয়োজন নিয়মিত হলে নতুন প্রজন্মের খেলোয়াড়রা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। ভবিষ্যতে এ ধরনের ক্রীড়া আয়োজনের পাশে থাকার চেষ্টা করব।”

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. মনিরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদল নেতা হৃদয় হাসান, সৌদি আরব প্রবাসী মো. বাবুল, বুড়িচং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানজিবুর রহমান শুভ, ইঞ্জিনিয়ার হৃদয়, রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ক্রীড়াপ্রেমীরা।

খেলা শেষে আয়োজকরা টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। স্থানীয় তরুণদের অংশগ্রহণে টুর্নামেন্টটি এলাকায় খেলাধুলার চর্চা ও উৎসাহ আরও বাড়াবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।