কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পীরযাত্রাপুর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম সহিম
দলীয় নেতাকর্মী নিয়ে বুড়িচং দলীয় কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে বুড়িচং উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে তিনি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে মো. শফিকুল ইসলাম সহিম বলেন, দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দলের দুর্দিনে রাজপথে থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময়ে হয়রানি ও নানা প্রতিকূলতার শিকার হয়েছেন। তারপরও দলের সাংগঠনিক কার্যক্রম থেকে কখনো দূরে সরে যাননি।
তিনি আরও বলেন, দলের জন্য দীর্ঘদিনের ত্যাগ, শ্রম ও সাংগঠনিক ভূমিকা বিবেচনা করে দল তাকে মূল্যায়ন করবে বলে তিনি আশাবাদী। পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ডের বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ ইউনুছ , পীরযাত্রাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন জয়, মোহাম্মদ নিজাম উদ্দিন মাস্টার ,বিশিষ্ট ব্যবসায়ী মো. মজিবুর রহমান, সাইপ্রাস প্রবাসী মো. মইনুদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করলেন শফিকুল ইসলাম সহিম
