কুমিল্লার দেবিদ্বারে ইয়াবা সেবনের দায়ে আলামিন (২৪) নামে এক যুবককে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত আলামিন দেবিদ্বার উপজেলার বাগুর গ্রামের আলী আজম সরকারের ছেলে।
জানা যায়, দেবিদ্বার থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল বাগুর গ্রামে অভিযান চালায়। এ সময় ইয়াবা সেবনের অভিযোগে আলামিনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত তাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
