কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সহযোগী সংগঠন মৎস্যজীবী লীগের উপজেলা সভাপতি মো. আইয়ুব মেম্বার এবং বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছে বুড়িচং থানা পুলিশ।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইয়ুব মেম্বার ও মো. ইকবাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আইয়ুব মেম্বার বুড়িচং সদর ইউনিয়নের জগতপুর গ্রামের বাসিন্দা। অপর আসামি মো. ইকবাল হোসেন উপজেলার বাকশীমূল ইউনিয়নের মীরপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
