কুমিল্লার বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
(৮ নভেম্বর) রোববার বুড়িচং থানার পুলিশ জানায়,সন্ত্রাসবিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার আসামিকে অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃত আসামিরা হলেন বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের খারাতাইয়া গ্রামের মৃত. শফিকুল ইসলামের ছেলে তোফাজ্জল আহম্মেদ (৪৮)। তিনি ওই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
অপরজন হলেন বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের মৃত.হামিদ খানের ছেলে মো. জামাল খান (৪৬)। তিনি বাকশীমূল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য।পুলিশ জানায়,মামলাটি জিআর-৩৬৯/২৬ নম্বরে নথিভুক্ত। এতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
উপরোক্ত বিষয়টি নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লুৎফুর রহমান জানায়,গ্রেপ্তারকৃত দুই আসামি তোফাজ্জল আহমেদ ও জামাল হোসেনকে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।
