ছয়গ্রাম আলিম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হলেন এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ

কুমিল্লার বুড়িচং উপজেলার ছয়গ্রাম আলিম মাদ্রাসার ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি নির্বাচিত হয়েছেন এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।
(১ নভেম্বর ২০২৬) রোববার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেক্রমে রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এডভোকেট আরিফুর রহমান শ্রাবণের এ দায়িত্বপ্রাপ্তিতে স্থানীয় বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, তাঁর সুদৃঢ় নেতৃত্ব, দক্ষতা ও ঐকান্তিক প্রচেষ্টায় দীনি শিক্ষার ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি হারানো গৌরব ও ঐতিহ্য ফিরে পাবে। একই সঙ্গে মাদ্রাসার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং সার্বিক পরিবেশের ইতিবাচক পরিবর্তনে তিনি কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা তাঁদের।

এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের পালটি রাজাপুর ও পূর্ব খোদাইতলী গ্রামের গর্বিত সন্তান। তিনি মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক মেধাবী শিক্ষার্থী। তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচিত শ্রাবণ সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের প্রতিও আগ্রহী।

পেশাগত জীবনে তিনি কুমিল্লা জজ কোর্টে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের প্রত্যাশা, তাঁর অভিজ্ঞতা, আন্তরিকতা ও দূরদর্শী নেতৃত্বে ছয়গ্রাম আলিম মাদ্রাসা শিক্ষা ও নৈতিকতার বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য মহান আল্লাহর সহায়তা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা।