সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ এর কুমিল্লার দেবিদ্বার উপজেলা ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ) সকালে দেবিদ্বার উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দেবিদ্বার প্রেসক্লাবের সভাপতি ও প্রবীণ সাংবাদিক এ বি এম আতিকুর রহমান বাশারের সভাপতিত্বে ও প্রধান অতিথি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি আহমেদ আবু জাফর এর উপস্থিতিতে এ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটি ঘোষণা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। দেবিদ্বার উপজেলা কমিটিতে দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এ আর আহমেদ হোসাইনকে সভাপতি, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সফিউল আলম রাজীবকে সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি মো. জনি ফারুককে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।
সভা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক মিয়াজী,কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ- এর কুমিল্লা জেলা শাখা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কাজী খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক।অন্যানযের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সহ-সভাপতি মনোয়ার হোসেন, মোঃ আব্দুল আউয়াল ও সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ প্রতিনিধি গীতিকবি আক্কাস আল মাহমুদ হৃদয়,এডভোকেট আনিসুর রহমানসহ অন্যন্যরা।
দেবিদ্বার উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির অন্যান্য পদে রয়েছেন- সহ সভাপতি পদে দৈনিক মুক্ত খবরের দেবীদ্বার প্রতিনিধি ময়নাল হোসেন ( ভিপি) যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক জবাবদিহির প্রতিনিধি রুহুল আমিন হাজারী, সহ- সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বাংলার আলোড়ন এম এ হালিম, দপ্তর সম্পাদক পদে দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধি মনির মোশারর, অর্থ বিষয়ক সম্পাদক পদে ডা. মো. শাহিন, প্রচার এবং প্রকাশনা সম্পাদক পদে দৈনিক ঢাকা নিউজ এর প্রতিনিধি এ কে এম মিজানুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. শাখাওয়াত হোসেন, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট, মো আনিছুর রহমান খান, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ডা. শাহ জালাল, শিক্ষা বিষয়ক সম্পাদক পদে সহকারী প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, পরিবেশ বিষয়ক সম্পাদক পদে দৈনিক দিন প্রতিদিনের প্রতিনিধি আবুল কালাম আজাদ, মামলা ও নির্যাতন মনিটরিং সেল বিষয়ক সম্পাদক দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি বিল্লাল হোসেন, জরুরি সহায়তা ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা. মাসুদ হাছান।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন- দৈনিক আমার প্রানের বাংলাদেশ এর প্রতিনিধি, আব্দুল আউয়াল, ফেইস দ্যা পিপল নিউজ এর প্রতিনিধি, আব্দুল আলিম, সাধারণ সদস্য দৈনিক নাগরিক ভাবনা প্রতিনিধি এমজে মামুন, দৈনিক মানব জমিন প্রতিনিধি রাসেল সরকার, দৈনিক খবরের আয়না মামুনুর রশীদ।
গণমাধ্যমকে শক্তিশালী করার আহ্বান আহমেদ আবু জাফরের
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি
আহমেদ আবু জাফর বলেছেন,
গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয়।তিনি বলেন, ‘আমাদের সবাইকে নতুন করে দেশপ্রেমে উজ্জীবিত হতে হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে গণমাধ্যমকে শক্তিশালী করতে হবে। কথায় কথায় সাংবাদিকদের ওপর দোষ চাপিয়ে আবার কেউবা জাতির বিবেক, জাতির দর্পণ—এমন ফুলঝুরি ছড়িয়ে সাংবাদিকতা পেশার মানোন্নয়ন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন বাস্তব উদ্যোগ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা।
’আহমেদ আবু জাফর আরও বলেন, সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা এবং স্বাধীনভাবে সংবাদ প্রকাশের পরিবেশ বজায় রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
