সারাদেশ

কুমিল্লায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু, ছোট বোনকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বড় বোনেরও

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ছোট বোনকে বাঁচাতে গিয়ে বড় বোনও পানিতে ডুবে মারা যায় বলে জানা গেছে।

নিহত দুই বোন উপজেলার সুলতানপুর ইউনিয়নের আসাদনগর গ্রামের ভুঁইয়া বাড়ির মো. বিল্লালের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে,শুক্রবার বিকেলে পানিতে ডুবে ছোট বোনের মৃত্যুর আশঙ্কা দেখে তাকে উদ্ধারে এগিয়ে যায় বড় বোন। এ সময় সেও পানিতে ডুবে যায়। পরে দুই বোনেরই মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া যায়।

এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।