কুমিল্লার সংবাদ

কুমিল্লায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় যুবদল নেতার মৃত্যু!

কুমিল্লা মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদল নেতা কাউছারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত কাউছার স্থানীয় নেতা কবিরের ছোট ভাই।

জানা গেছে, হামলার পর গুরুতর আহত কাউছারকে কুমিল্লা ট্রমা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, কারা এর সঙ্গে জড়িত এবং এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।