কুমিল্লা নগরীতে অটোরিকশার ধাক্কায় সাবেক এজিএমের মৃত্যু
কুমিল্লা নগরীতে বেপরোয়া অটোরিকশার ধাক্কায় দীপক কুমার সাহা (সাবেক এজিএম, বাংলাদেশ কৃষি ব্যাংক) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় নগরীর নজরুল এভিনিউ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দীপক কুমার সাহা কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে উপস্থিত লোকজন অটোরিকশাচালককে আটক করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইব্রাহিম নামের ওই চালককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
