বুড়িচংয়ে ৪৩ পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত
কুমিল্লার বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে উপজেলার ৪৩টি পূজামণ্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পুলিশ।
১০ অক্টোবর বিকেল ৪টায় বুড়িচং থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান। সভা সঞ্চালনা করেন থানার পরিদর্শক (তদন্ত) মঞ্জুরুল হক।
সভায় বক্তব্য দেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুরজিত বড়ুয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক জাবেদ কাউছার সবুজ, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, প্রেসক্লাবের অর্থ সম্পাদক ফয়েজ আহমেদ, থানার সেকেন্ড অফিসার রাকিবুল হাসান এবং উপপরিদর্শক (এসআই) পলাশ ও লিটন।
এ ছাড়া হিন্দু সম্প্রদায়ের নেতাদের মধ্যে বক্তব্য দেন শম্ভু রঞ্জন চৌধুরী, বিরাজ কুমার ভট্টাচার্য, অ্যাডভোকেট কিংকর দেবনাথ, মধুসূদন বিশ্বাস, সেন্টু ঘোষ, স্বপন সাহা ও শ্যামল সামন্ত।
সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবকালীন যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় পূজামণ্ডপের প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদযাপনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
