বুড়িচংয়ে চার দিন ধরে নিখোঁজ মাদ্রাসার ছাত্র ইব্রাহিম
কুমিল্লার বুড়িচংয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছে মো. ইব্রাহিম (১২) নামে এক মাদ্রাসাছাত্র। গত ৬ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে শিশুটির পরিবার।
নিখোঁজ ইব্রাহিম উপজেলার বাকশীমূল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সদাগর বাড়ির বাসিন্দা মো. মাসুদের ছেলে। সে ফকিরবাজার সুন্নিয়া আলিম মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
গত শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ইব্রাহিমের নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেন তার চাচা মো. মামুন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাতে পড়ার টেবিলে ইব্রাহিমকে না দেখে তাকে বকাঝকা করেন তার চাচা। পরদিন ৬ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে আসেনি।
ইব্রাহিম বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। তবে এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিখোঁজ ইব্রাহিমের পরিবারের পক্ষ থেকে কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে ইব্রাহিমের চাচা মো. মামুন বলেন, কেউ শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিচের মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।
যোগাযোগ: মো. মামুন (চাচা)
**মোবাইল: ০১৯৯৯৬৯৫৬১৩
শিশুটিকে খুঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছে তার পরিবার।
