বুড়িচং

বুড়িচংয়ে দুইবারের ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহেরের ইন্তেকাল

কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব মো. আবু তাহের ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল [৭৫] বছর।

মরহুমের বড় ছেলে সাইফুল ইসলাম বাদল তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছিলেন আবু তাহের। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কুমিল্লার ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে ও অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সেফাউল জানান, মরহুম আবু তাহেরের জানাজা আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল ৩টায় সাদকপুর কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।