সারাদেশ

বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদের আহ্বায়ক কমিটি গঠন;শাহজাহান বাশারকে যুগ্ম আহ্বায়ক

বাংলাদেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, পেশাগত স্বার্থ সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে ‘বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ (BOMPEC)’-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি-২০২৬ গঠন করা হয়েছে।

সংশ্লিষ্টদের সম্মতিক্রমে গত ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বি.অ.গ.প্র.স.প/২৬-০০১ স্মারকে এক বছরের জন্য এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশারকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। কমিটিতে মোঃ সরওয়ার হোসেন মোল্লা আহ্বায়ক এবং মোহাম্মদ নাজমুল হক সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন।

সাংবাদিক মোঃ শাহজাহান বাশার দীর্ঘদিন ধরে গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। বর্তমানে তিনি দৈনিক মানবাধিকার প্রতিদিন-এর সিনিয়র স্টাফ রিপোর্টার, সময় এডিশন নিউজ-এর নির্বাহী সম্পাদক এবং দৈনিক ঢাকার বার্তা অনলাইন নিউজ-এর প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন।

নবগঠিত আহ্বায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, একাধিক যুগ্ম আহ্বায়ক ও সদস্যসহ দেশের বিভিন্ন অঞ্চলের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, আহ্বায়ক কমিটির মেয়াদকালে দেশের বিভিন্ন প্রান্তের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করা, সাংগঠনিক কার্যক্রম সুসংগঠিত করা এবং পরবর্তী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে।

যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়ার পর মোঃ শাহজাহান বাশার বলেন, ‘অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের পেশাগত স্বার্থ, মর্যাদা ও অধিকার রক্ষার পাশাপাশি দায়িত্বশীল সাংবাদিকতার পরিবেশ তৈরিতে সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে চাই। এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।’

সংশ্লিষ্টরা আশা করছেন, বাংলাদেশ অনলাইন গণমাধ্যম প্রকাশক ও সম্পাদক পরিষদ দেশের অনলাইন গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং পেশাগত স্বার্থ সংরক্ষণে ভূমিকা রাখবে।