জাতীয়

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাবাহিনী প্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি চার দিনের সরকারি সফরে জাপান গেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) তিনি জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন সেনাবাহিনী প্রধান।

এছাড়া তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকবেন। পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।
চার দিনের সরকারি সফর শেষে সেনাবাহিনী প্রধান দেশে ফিরবেন।