তিতাস উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন
কুমিল্লার তিতাস উপজেলা প্রেস ক্লাবের ২০২৬–২০২৯ মেয়াদের ২৫ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। এতে দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি নাজমুল করিম ফারুককে সভাপতি এবং দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি তাসীন তিহামীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ক্লাবের আহ্বায়ক নাজমুল করিম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটি অনুমোদন ও প্রকাশ করা হয়।
কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি সামসুদ্দিন আহমেদ সাগর (দৈনিক খবর), সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম পাশা (দৈনিক দিন প্রতিদিন) ও মো. মাহবুবুর রহমান (দৈনিক আলোকিত সকাল), যুগ্ম সাধারণ সম্পাদক-১ তোফাজ্জল হোসেন শাকিল (দৈনিক যায়যায়দিন) এবং যুগ্ম সাধারণ সম্পাদক-২ মো. শরীফুল ইসলাম শিকদার (দি বিজনেস টাইম)।
সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল মোল্লা (দৈনিক কালবেলা), সহ-সাংগঠনিক সম্পাদক মো. তাজুল ইসলাম মুন্সী (দৈনিক আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ আব্দুর রহিম (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক আহসানফ তিহামী (দৈনিক প্রতিদিনের সংবাদ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রমিজ মিয়া (দৈনিক গড়বো বাংলাদেশ), শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক মো. শাহজামান শুভ (শিক্ষা বার্তা), স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম নাজমুল (দৈনিক তরুণ কণ্ঠ), আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক সঞ্জয় চন্দ্র দাস (দৈনিক প্রথম বাংলা), ক্রীড়া ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক মো. হানিফ মিয়া (দৈনিক আজকের খবর) এবং তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক খন্দকার ফরমুজ আহমেদ (দৈনিক আমার শহর)।
কমিটির সাধারণ সদস্যরা হলেন—মো. কামরুল হাসান সরকার (সাপ্তাহিক বাংলা বার্তা), মোহাম্মদ শাহজাহান (দি বাংলা ইন্ডিপেন্ডেন্ট), বাবুল আহমেদ (দৈনিক গণমানুষের আওয়াজ), মো. হাবিবুর রহমান (এনটিভি অনলাইন), কাজী মো. নাহিদ (কুমিল্লার পেপার), সম্রাট শাহজাহান (দৈনিক কুমিল্লার জমিন), মো. এমরান হোসেন (কুমিল্লা প্রকাশ) এবং মো. আনিছুর রহমান (সাফা নিউজ)।
নবগঠিত কমিটির নেতৃত্বে তিতাস উপজেলার সাংবাদিকদের পেশাগত স্বার্থরক্ষা, সাংবাদিকতার মানোন্নয়ন এবং এলাকার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রেস ক্লাব আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা।
