Spread the love

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মেটা, গুগল ও অ্যাপলসহ যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলজাজিরার খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, “আমেরিকান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোকে আমরা সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবে শনাক্ত করেছি। এখন থেকে এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল ও অ্যাপলসহ ১৫টিরও বেশি মার্কিন কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হবে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি অভিযোগ করেন, “ইসরায়েলের যুদ্ধাপরাধীরা প্রকাশ্যে ও নির্লজ্জভাবে ওষুধ উৎপাদনকারী স্থাপনায় বোমা হামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার।”

ইসরায়েলকে সতর্ক করে আরাগচি বলেন, “ইসরায়েল যে ভুল করছে তা হলো তারা প্রতিরক্ষাহীন ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মোকাবিলা করছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।”

বিশ্লেষকরা বলছেন, এ ধরনের হুমকি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং আন্তর্জাতিক প্রযুক্তি খাতেও প্রভাব ফেলতে পারে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়