Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে পাঁচজন পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শশীদল ইউনিয়নের গঙ্গানগর, মাধবপুর ইউনিয়নের মিরপুর, চান্দলা ইউনিয়নের দক্ষিণ চান্দলা, রামচন্দ্রপুর এবং ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের মহালক্ষীপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—গঙ্গানগর গ্রামের আবু তাহেরের ছেলে মো. শরিফুল ইসলাম, মিরপুর গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে মজিবুর রহমান, দক্ষিণ চান্দলা গ্রামের মো. জয়দুল মিয়ার ছেলে সবুজ, রামচন্দ্রপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে শাহাদাত হোসেন এবং মহালক্ষীপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে আশরাফুল ইসলাম।

এ অভিযানে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম, পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়াসহ উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকগণ পৃথকভাবে নেতৃত্ব দেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, গ্রেপ্তারকৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়