Spread the love

অর্ধশতাব্দীরও বেশি সময় পর আবারও মানুষকে চাঁদের পথে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। আগামী ২ এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৪টা ২৪ মিনিটে স্পেস লঞ্চ সিস্টেম (এসএলএস) রকেটে চড়ে চারজন নভোচারী চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবেন।

নাসা জানিয়েছে, এটি একটি ১০ দিনের ‘লুনার ফ্লাইবাই’ মিশন। এই মিশনে নভোচারীরা চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ করে নিরাপদে পৃথিবীতে ফিরে আসবেন। তবে এ অভিযানে তারা চাঁদের মাটিতে অবতরণ করবেন না। ভবিষ্যতের পরবর্তী মিশনে চাঁদে অবতরণের পরিকল্পনা রয়েছে।

বিশ্বজুড়ে মহাকাশ গবেষণায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ১৯৬৯ সালে অ্যাপোলো ১১ মিশনের মাধ্যমে প্রথম মানুষ চাঁদে পা রাখে। এরপর বিভিন্ন সময়ে মোট ৬টি মিশনে ১২ জন নভোচারী চাঁদের মাটিতে অবতরণ করেছেন।

বিশেষজ্ঞরা বলছেন, নতুন এই অভিযান ভবিষ্যতে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণ ও আরও গভীর মহাকাশ অনুসন্ধানের পথ প্রশস্ত করবে। একই সঙ্গে এটি তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ গবেষণার আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, চাঁদে মানুষের পদচারণা নিয়ে নানা সময়ে ভিন্নমত ও সংশয় থাকলেও, বিশ্বের বিভিন্ন দেশের মহাকাশ সংস্থার তথ্য ও পর্যবেক্ষণ এ বিষয়ে সুস্পষ্ট প্রমাণ উপস্থাপন করেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়