Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন পরিষদের সদস্য ও খাড়েরা গ্রামের বাসিন্দা হাজী ফয়েজ আহমেদ মুহুরি (৭০) বার্ধক্যজনিত কারণে সোমবার (৩০ মার্চ) রাত ২টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৫টায় বাকশীমূল ইউনিয়নের ফকির বাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। এ সময় জানাজাস্থলে মানুষের ঢল নামতে দেখা যায়।জানাজা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী মো. জসিম উদ্দিন জসিম, উপজেলা বিএনপির সভাপতি হাজী এটিএম মিজানুর রহমান, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক হাজী মো. কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, যুগ্ম সম্পাদক আবু ইউসুফ তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী,উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ্ব সাজ্জাদ হোসেন,উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মো. রেজাউল করিম খোকন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল করিমসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নিয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।