Spread the love

কুমিল্লার বুড়িচং উপজেলায় সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সামুদ্রিক উন্নতমানের হাঙ্গর মাছের শুটকি (ড্রাইড সি শার্ক ফিন) ও বিরল প্রজাতির সী-হর্স (ড্রাইড সিহর্স) জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন শংকুচাইল বিওপির একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। এ সময় বাংলাদেশ থেকে ভারতে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৮৩ কেজি হাঙ্গরের পাখনা ও ৫ কেজি সী-হর্স জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা পণ্য কুমিল্লা কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়