কুমিল্লার আদর্শ সদর উপজেলার রসুলপুরে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের উদ্যোগে ১৪তম সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে আয়োজিত এ সম্মেলন শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে রসুলপুর শাহী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রসুলপুর শাখার সভাপতি মো. আবুল হাশেম সভাপতিত্ব করেন এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা হাফেজ জিয়াউল হক সুমন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মুফতি আবু নাছের জিহাদী (রঘুরামপুর)। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুফতি আলাউদ্দিন জিহাদী (নারায়ণগঞ্জ)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা কাজী মো. আবুল বাশার আল কাদরী, হাফেজ মাওলানা মো. আমিনুল ইসলাম আকবরী এবং মাওলানা মো. বশির আহমদ ফারুকী।
আমেরিকা প্রবাসী সমাজসেবক হাজী মো. আব্দুল হালিমের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব মো. মাছুম বিল্লাহ মিয়াজী, সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, হাফেজ মাওলানা মো. সোলাইমান, মাওলানা মো. তাজুল ইসলাম, হাফেজ মো. জাহেদুল ইসলামসহ স্থানীয় আহলে সুন্নাত ওয়াল জামা’আত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঈমান ও আমল রক্ষায় সুন্নি জনতাকে আরও সচেতন ও সোচ্চার হতে হবে। তারা অভিযোগ করেন, ইসলামের নামে কিছু বিভ্রান্তিকর বক্তব্য সাধারণ মানুষের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় অনুশীলনে বিভ্রান্তি সৃষ্টি করছে। এ ধরনের বিভ্রান্তি থেকে নিজে বাঁচা এবং অন্যদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
