Spread the love

বিদ্যুৎ গ্রাহকদের জন্য স্বস্তির খবর দিয়েছে সরকার। প্রিপেইড মিটারের মাসিক ভাড়া (মিটার চার্জ) সম্পূর্ণভাবে প্রত্যাহারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রিপেইড মিটারের মাসিক চার্জ নিয়ে গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেছি এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার লক্ষ্যে এই চার্জ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”মন্ত্রী আরও জানান, খুব শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ ‘মিটার ভাড়া’ হিসেবে পরিশোধ করতে হয়। এ চার্জ বাতিলের দাবিতে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন নাগরিক সংগঠন আন্দোলন চালিয়ে আসছিল।

সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের মাসিক বিদ্যুৎ ব্যয় কিছুটা হলেও কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *