Spread the love

ব্রাহ্মণবাড়িয়ায় গঙ্গাস্নানে গিয়ে তিতাস নদীতে তলিয়ে যাওয়া শিশু অপর্ণা সূত্রধরের (৯) মরদেহ দুই দিন পর উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে স্থানীয়রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিবারের কাছে হস্তান্তর করে।

নিহত অপর্ণা সূত্রধর ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজপাড়া (ডিসি-এসপি সড়ক) এলাকার অমৃত সূত্রধরের মেয়ে। সে খ্রিস্টিয়ান মিশন স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে গোকর্ণঘাট এলাকায় তিতাস নদীতে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান চলাকালে অপর্ণা তার মায়ের সঙ্গে পানিতে নামে। এ সময় অসাবধানতাবশত সে নদীতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। পরে কিশোরগঞ্জের ভৈরব থেকে আসা ডুবুরি দলও উদ্ধারকাজে অংশ নেয়। তবে সেদিন শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার সকালে স্থানীয়দের দেওয়া খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবারের কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *