Spread the love

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ট্রেনে কাটা পড়ে নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোহালিয়াবাড়ী-সল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ২ জন নারী, ১ জন শিশু ও ২ জন পুরুষ রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহতরা সবাই গাইবান্ধা জেলার বাসিন্দা এবং একই পরিবারের সদস্য।

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে রেললাইনে বসে থাকা ৫ জন ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরও জানান, দুর্ঘটনার সময় তারা রেললাইনের ওপর অবস্থান করছিলেন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও আইনগত কার্যক্রম শুরু করেছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *