বুড়িচংয়ে হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টে বাকশীমূল ইউনিয়ন একাদশের জয়
কুমিল্লার বুড়িচং উপজেলার ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ‘হাজী জসিম উদ্দিন এমপি ডাবল হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের’ দ্বিতীয় রাউন্ডের খেলায় ভারেল্লা ইয়াং স্টার একাদশকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে বাকশীমূল ইউনিয়ন একাদশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় বাকশীমূল ইউনিয়ন একাদশের অধিনায়ক ছিলেন জাহের।
খেলার আয়োজক ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এ কে এম সাইফুল ইসলাম টিপু। খেলায় সভাপতিত্ব করেন ষোলনল ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুলতান আহমেদ। বাকশীমূল ইউনিয়ন একাদশের টিম লিডার ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু ইউসুফ তুহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট এরশাদুল হক, ষোলনল ইউনিয়ন বিএনপির সভাপতি সালেহ আহমেদ, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য ইকরাম হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি আনোয়ার হোসেন খান, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জামাল হোসেন, ষোলনল ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব আলম পলাশ ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক স্বপন আহমেদ পাখি।
এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রহিম খান লিটন ও তানজিবুর রহমান শুভ, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামাল হোসেন, বাকশীমূল ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সাগর আহমেদ রাজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উত্তেজনাপূর্ণ খেলায় দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেললেও শেষ পর্যন্ত ৩-২ গোলের ব্যবধানে ভারেল্লা ইয়াং স্টার একাদশকে পরাজিত করে বাকশীমূল ইউনিয়ন একাদশ জয় নিশ্চিত করে।
