ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।
কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসন থেকে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি সর্বোচ্চ ১ লাখ ৬০ হাজার ৫২৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. আ. জসিম উদ্দিন পেয়েছেন ৪৯ হাজার ৬৪৪ ভোট।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় এ আসনের ১১৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
এ আসনে ১টি পৌরসভা ও ১৫ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৪৪ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫ হাজার ৮৪৮ জন, নারী ভোটার ১ লাখ ৯৪ হাজার ৬০৩ জন এবং পোস্টাল ভোটার ১০ হাজার ১০৫ জন। এ আসনে ভোট কেন্দ্র ১১৬টি।
