Spread the love

ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটার প্রায় ৫০ লাখ। কেন্দ্র সংখ্যা প্রায় দেড় হাজার। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৮৩ জন প্রার্থী। নির্বাচনকে ঘিরে কুমিল্লার সবগুলো সংসদীয় আসনকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

কুমিল্লার ১১টি সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসারসহ মোট ২৬ হাজার ৩৩৪ জন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লা পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান জেলা পুলিশ লাইন্সে পুলিশ ও এপিবিএন সদস্যদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।

আনিসুজ্জামান বলেন, কুমিল্লা জেলায় ৩ হাজার ৯৭৯ জন পুলিশ জন ছাড়াও ২ হাজার ৪০ সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি ও ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

পুলিশ সদস্যদের পুরনো দুর্নাম ঘোচানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনকালে পুলিশ সদস্যরা যেন সব সময় বডি ওর্ন ক্যামেরা চালু রাখেন এবং যেকোনো অভিযোগ ও অনুযোগের বিষয়ে যেন প্রিজাইডিং অফিসারকে অবহিত করেন।

এদিকে মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মহড়া দিয়েছে সেনাবাহিনী।

বিকালে কুমিল্লা নগরীর টমছমব্রিজ এলাকা থেকে শুরু করে কান্দিরপাড়, প্রেস ক্লাব, ফৌজদারি, পুলিশ লাইনসসহ বিভিন্ন সড়কে মহড়া হয়। এর আগে বিভিন্ন উপজেলার পৃথক পৃথক কেন্দ্রগুলোতে সেনাবাহিনী তাদের নিরাপত্তা মহড়া প্রদর্শন করে।

এসব মহড়ায় কেন্দ্র নিরাপত্তা, ভোটারদের ভোটগ্রহণ এবং বাড়ি ফিরে যাওয়ার নিরাপত্তা, কেন্দ্রের আশেপাশের এলাকাগুলো থেকে নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্তি এবং যেকোনো অপ্রীতিকর ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত সাড়া দেওয়ার পদ্ধতি দেখানো হয়।

কুমিল্লা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান জানান, কুমিল্লার ১১টি সংসদীয় আসনে ভোটের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র‌্যাবের ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোটকেন্দ্রের জন্য ৩ হাজার ৯৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-ভিডিপি বাহিনী কাজ করবে।

তিনি বলেন, বুধবার সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জেলার ১১টি আসনের ১৭টি উপজেলার সহকারী রিটার্নং কর্মকর্তার কার্যালয় থেকে ১ হাজার ৪৯১টি কেন্দ্রে ভোটের বাক্স, ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *