Spread the love

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীন বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি প্রায় ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, ১২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীন পেয়েছেন ৭৮ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীক নিয়ে নির্বাচন করা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ পেয়েছেন ৫৭ হাজার ১৪৯ ভোট।

এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ৮৪৬ জন, নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ২৪৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

উল্লেখ্য, বরিশাল-৩ আসনটি মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

By তালাশ বাংলা ডেস্ক

সম্পাদক ও প্রকাশকঃ আক্কাস আল মাহমুদ হৃদয়