বুড়িচংয়ে মেয়র প্রার্থী জাবেদ কাউসার সবুজের সঙ্গে যুবসমাজের মতবিনিময়
কুমিল্লার বুড়িচং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আরাগ আনন্দপুর উত্তরপাড়া বড়বাড়ি এলাকায় মেয়র প্রার্থী জাবেদ কাউসার সবুজের সঙ্গে যুবসমাজের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) মাগরিবের নামাজের পর বড়বাড়ি যুবসমাজের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মো. ইকবাল হোসেন।
ওয়ার্ড বিএনপির নেতা মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বুড়িচং উপজেলা যুবদলের আহ্বায়ক, সদর ইউনিয়ন পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান ও বুড়িচং পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী জাবেদ কাউসার সবুজ।
কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক দলের সহ-দপ্তর সম্পাদক ও উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম এবং সদর পৌরসভা যুবদলের সদস্যসচিব জামাল হোসেন শিকদার মিঠুর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির বিজ্ঞান ও গবেষণা সম্পাদক এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা খালেছুর রহমান, ফিরোজ মিয়া, মোসলেম, সোলাইমান ও গিয়াস উদ্দিন।
বক্তব্যে জাবেদ কাউসার সবুজ বলেন, “আগামী নির্বাচনের আগেই কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন ভাইয়ের দিকনির্দেশনায় পৌরসভা এলাকার সকল সমস্যা সমাধান করব। নির্বাচনের জন্য আমি বসে থাকব না। আমি আগেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।”
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মামুনুর রশীদ, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম সোহেল, দুলাল, শাহীন, সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, পৌরসভা তাঁতী দলের সদস্যসচিব আমানউল্লাহ, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক অদুদ, সিনিয়র সহসভাপতি শুক্র মিয়া, ওয়ার্ড যুবদলের সভাপতি লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা স্থানীয় বিভিন্ন সমস্যা ও বিষয় নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে যুবসমাজের পক্ষ থেকে বিভিন্ন মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মো. ইকবাল হোসেন ও বড়বাড়ি যুবসমাজ।
