বুড়িচংয়ে বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সমাপনী অনুষ্ঠিত
কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. এমদাদুল হক ধীমান। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, এডহক কমিটির সদস্যরা এবং শিক্ষক মণ্ডলী বক্তব্য দেন।
বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে নিয়মিত পড়াশোনা ও কঠোর প্রস্তুতির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, এডহক কমিটির সদস্য এবং দশম শ্রেণির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভাপতি এমদাদুল হক ধীমান বলেছেন,তোমরা যেখানেই যাও না কেন, এই বিদ্যালয়ের দেওয়া শিক্ষা, মূল্যবোধ এবং শিক্ষকদের উপদেশ সবসময় হৃদয়ে ধারণ করবে। দেশ ও দশের কল্যাণে নিজেদের নিয়োজিত করবে এবং এমন কিছু করবে যাতে এই বিদ্যালয় এবং তোমাদের পিতামাতা তোমাদের নিয়ে গর্ব করতে পারেন।
আজকের এই সুন্দর ও সফল আয়োজনের জন্য আমি বিদায় অনুষ্ঠান উদযাপনী কমিটির সকল সদস্য, শিক্ষক এবং শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
আমি বিদায়ী শিক্ষার্থীদের আগামী পরীক্ষা এবং ভবিষ্যতের কর্মজীবনের সার্বিক সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। তোমাদের সবার জীবন সুন্দর ও উজ্জ্বল হোক।
