বুড়িচংয়ের ফকিরবাজারে ভোজনরসিকদের জন্য যাত্রা শুরু ‘কোল এন্ড স্পাইসি’র
কুমিল্লার বুড়িচং উপজেলার ফকিরবাজারের মুহুরী ম্যানশনে ভোজনরসিকদের জন্য আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নতুন রেস্টুরেন্ট ‘কোল এন্ড স্পাইসি’( cool & spicy)। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. কাউসার ও ফকির বাজার মসজিদের ইমাম আজগর হুজুর।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সৈয়দ গোলাম দস্তগীরের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, শুভানুধ্যায়ী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
‘কোল এন্ড স্পাইসি’তে বিভিন্ন ধরনের চায়নিজ, ফাস্ট ফুড, সি-ফুড, চিকেন চাপ, চাপ মাসালা, পিজ্জা, বার্গার, চাওমিন, কোল্ড কফি, ফুচকা, চটপটি, লাচ্চি, ফালোদা, কোল্ড ড্রিংকস, আইসক্রিম, বিরিয়ানি, ফ্রাই আইটেম, পাস্তা, স্যুপ, সিজলিং, জুস, কম্বো মিল ও মিট বক্সসহ নানা মুখরোচক খাবারের আয়োজন রয়েছে।
এ ছাড়া পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, করপোরেট সভা-সেমিনার ও বিভিন্ন সামাজিক আয়োজনের জন্য পার্টি আয়োজনের সুবিধাও রাখা হয়েছে।
উদ্বোধন উপলক্ষে আগামী ১০ দিন সব ধরনের খাবারে ১০ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি গ্রাহকদের সুবিধার্থে হোম ডেলিভারি ও অনলাইনে খাবার অর্ডারের ব্যবস্থাও রাখা হয়েছে।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী সৈয়দ গোলাম দস্তগীর বলেন, ‘বুড়িচং উপজেলাসহ ফকিরবাজারবাসীকে উন্নত মানের, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার সাশ্রয়ী মূল্যে পরিবেশন করাই আমাদের লক্ষ্য। পরিবার-পরিজন নিয়ে সুন্দর পরিবেশে সময় কাটানোর পাশাপাশি যেকোনো অনুষ্ঠান আয়োজনের জন্য আমরা আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করেছি। গ্রাহকদের সন্তুষ্টিই হবে আমাদের সবচেয়ে বড় অর্জন।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকির বাজার হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক দুলাল, মুহুরি ম্যানশনের স্বত্বাধিকারী বিল্লাল হোসেন মুহুরি, মোতায়ের চৌধুরী, তাজুল দারোগা, মুমিন মুসলমান, খোকন, আবু, রোকন। এছাড়া বন্ধু মহলের রোমান, জিহাদ, ফারদিন, সাকিল, লাবির, ইব্ররাহীম, সানজিল নূর, মামুন, কাউসার, ওমর, কাজী সিয়াম, শরিফুল, মাহিন ও জাহিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
