কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক এ.টি.এম তুহিন ইউনিয়নবাসীর উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি বাকশীমূল ইউনিয়নসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আমি শাসক নয়, ইউনিয়নবাসীর সেবক হতে চাই। জনগণের সুখ-দুঃখের পাশে থেকে একটি আধুনিক, সুন্দর ও উন্নত বাকশীমূল ইউনিয়ন গড়ে তুলতে চাই।”
তিনি আরও বলেন, এলাকার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক উন্নয়নে জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চান। তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ.টি.এম তুহিন বলেন, “জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাব।”
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তিনি সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
