ভিডিও সংবাদ

মানসম্মত প্রাথমিক শিক্ষা ও মেধা বিকাশে এগিয়ে যাচ্ছে পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমি

শিশুদের মেধা বিকাশ, ভাষাগত দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমি স্কুল। নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদানের পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি শিক্ষার সুযোগ থাকায় প্রতিষ্ঠানটি শিশুদের প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে তুলতে কাজ করছে। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলার মধ্যে মেধাতালিকায়ও স্থান করে নিচ্ছে বলে জানা গেছে।

শিশুদের শিক্ষাজীবনের প্রাথমিক ভিত্তি মজবুত করার লক্ষ্য নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো. শরিফুল ইসলাম। প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন ফেরদৌসী আক্তার। শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রমে যুক্ত রয়েছেন শিক্ষক নিলুফা আক্তার, শাহরিয়া ইসলাম সাফি, রাবেয়া আক্তার, জেসমিন আক্তার, রেবেকা আক্তার, সাদিয়া আক্তার ও তানভীন আক্তার।

প্রতিষ্ঠানটিতে প্রচলিত পাঠ্যক্রমের পাশাপাশি বাংলা ও ইংরেজি ভাষার দক্ষতা অর্জন এবং আরবি শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রাথমিক পর্যায় থেকেই একাধিক ভাষা শেখার সুযোগ শিশুদের ভাষাগত সক্ষমতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের পরিধি সম্প্রসারণে সহায়ক হতে পারে বলে মন্তব্য অভিভাবকদের। পাশাপাশি নিয়মিত পাঠচর্চা, শিক্ষকদের আন্তরিকতা ও অভিভাবকদের সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শেখার আগ্রহ বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মেধাতালিকায় স্থান অর্জন করেছে। শিক্ষার্থীদের এমন সাফল্য ধরে রাখতে পাঠদানের মানোন্নয়ন ও তাদের মেধা বিকাশে কার্যকর উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা সংশ্লিষ্টদের।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আরিফ হোসেন উজ্জ্বলসহ স্থানীয় সচেতন মহলের লোকজন জানায়,শিক্ষার প্রকৃত সাফল্য শুধু পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা, শৃঙ্খলাবোধ, সৃজনশীলতা ও বাস্তব জীবনে অর্জিত জ্ঞান প্রয়োগের সক্ষমতার মধ্যেও এর প্রতিফলন ঘটে। এ কারণে পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের মানবিক মূল্যবোধ, সুন্দর আচরণ ও সৃজনশীল চিন্তার বিকাশে গুরুত্ব দেওয়া প্রয়োজন। এই ধারাবাহিকতায় এগিয়ে যাচ্ছে পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমি।

স্কুলের প্রধান শিক্ষক ফেরদৌসী আক্তার জানান,প্রতিষ্ঠানটিতে নতুন শিক্ষার্থী ভর্তি কার্যক্রম চলমান রয়েছে।আগ্রহী অভিভাবকেরা তাঁদের সন্তানদের ভর্তির বিষয়ে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

স্থানীয় পর্যায়ে মানসম্মত প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং শিশুদের মেধা ও মননের বিকাশে পাঁচোড়া মেরিট কেয়ার একাডেমি স্কুল আরও এগিয়ে যাবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর। মানসম্মত শিক্ষা, ভাষাগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।