কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলা দরবার শরিফের গাউছিয়া আযহারী মঞ্জিলে শানে আউলিয়া কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আমেরিকান মুসলিম অ্যালায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্রের স্ট্যামফোর্ড রহমাতুল্লিল আলামীন জামে মসজিদের খতিব, লেখক, গবেষক ও চিন্তাবিদ শাইখ ড. সাইফুল আজম বাবর আল-আজহারী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, আগামী ১০ বছরের মধ্যে মানুষের হতাশা ও মানসিক স্বাস্থ্য যন্ত্রণা বাংলাদেশের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। এর ফলে আত্মহত্যার প্রবণতা বাড়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মাদক ব্যবসা, খাদ্যে ভেজাল ও সামাজিক অবক্ষয়ও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ভিডিওতে প্রতিবেদন দেখুন


