প্রিন্টের তারিখ: 21 November 2026 | প্রকাশের তারিখ: 21 November 2026, 4:53 am

কুমিল্লায় মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

তালাশ বাংলা ডেস্ক

কুমিল্লায় মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় ট্রেনে কাটা পড়ে নাইম আহমেদ (২৬) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নোয়াগাঁও রেলক্রসিং এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম আহমেদ কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার বাসিন্দা। তবে তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে কুমিল্লা শহরে বসবাস করতেন।এর আগে তিনি ইপিজেডে চাকরি করেছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার আগে নাইম আহমেদ মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় নোয়াগাঁও রেললাইন এলাকায় ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছান।

এদিকে, পরিবারের অভিযোগ, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে কোনো গেটম্যান ও লাইট ছিল না।

কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।