প্রিন্টের তারিখ: 18 November 2026 | প্রকাশের তারিখ: 18 November 2026, 3:24 pm

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তাণ্ডব, এমপির বাড়ি- ক্লিনিকে আগুন

তালাশ বাংলা ডেস্ক

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের তাণ্ডব, এমপির বাড়ি- ক্লিনিকে আগুন

গোপালগঞ্জ-২ (সদর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি ও তাঁর মালিকানাধীন ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ আগুন দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শহরের থানাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর আহ্বায়ক ওমর ফারুক খানসহ বেশ কয়েকজন নেতাকর্মী সংসদ সদস্যের মালিকানাধীন আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং তাঁর বাড়িতে আগুন দেন। এ সময় তাঁরা ফেসবুক লাইভে এসে উল্লাস প্রকাশ করেন এবং বিভিন্ন স্লোগান দেন।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ, হতাহতের তথ্য কিংবা প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।