
প্রিন্টের তারিখ: 18 November 2026 | প্রকাশের তারিখ: 18 November 2026, 11:21 am
সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির সংসদ নেতা তারেক রহমান।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলীয় সংসদ সদস্যদের এ নির্দেশনা দেন তিনি।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের সমাপনী দিনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে বিএনপির সংসদীয় দলের সদস্যরা অংশ নেন।
বৈঠকের একটি সূত্র জানায়, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় অবস্থান করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রীর এ নির্দেশনার মাধ্যমে তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।