প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 15 November 2026, 6:13 pm

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল গ্রেপ্তার

তালাশ বাংলা ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল গ্রেপ্তার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শরীফুল ইসলাম ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের নগরপাড় গ্রামের মো. হানিফ গাজীর ছেলে।

তবে শরীফুল ইসলামকে কোন মামলায় বা কী অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।