প্রিন্টের তারিখ: 16 November 2026 | প্রকাশের তারিখ: 14 November 2026, 6:10 pm

ছুটির দিনে সাধারণ মানুষের সমস্যা নিয়ে এমপি জসিম উদ্দিনের ‘জীবন্ত পার্লামেন্ট’

আক্কাস আল মাহমুদ হৃদয়

ছুটির দিনে সাধারণ মানুষের সমস্যা নিয়ে এমপি জসিম উদ্দিনের ‘জীবন্ত পার্লামেন্ট’

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিনের বাগড়া নিজ বাড়িতে ছুটির দিনে যেন হয়ে ওঠে এক জীবন্ত পার্লামেন্ট। সেখানে ক্ষমতার আনুষ্ঠানিকতা নয়, বরং এলাকার মানুষের সঙ্গে ছোট ছোট সমস্যা ও প্রত্যাশা নিয়ে চলে দীর্ঘ আলোচনা।

শনিবার (১৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করে এমনই একটি বার্তা দিয়েছেন সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন।

এমপি জসিম উদ্দিন ছবিগুলোর সঙ্গে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘ছুটির দিনে আমার বাড়ি হয়ে উঠে এক জীবন্ত পার্লামেন্ট, যেখানে ক্ষমতা নয়, প্রাণের মানুষগুলোর সাথে ছোট ছোট সমস্যা নিয়ে চলে আমার লম্বা সভা।’

তাঁর এই পোস্টে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, এলাকার সমস্যা শোনা এবং জনসম্পৃক্ত রাজনীতির একটি চিত্র ফুটে উঠেছে। ছুটির দিনেও নিজ বাসভবনে মানুষের সঙ্গে সময় কাটানো এবং তাঁদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করার বিষয়টি তুলে ধরেছেন তিনি।

স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সরাসরি যোগাযোগ এবং সমস্যা সমাধানে এমন মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংসদ সদস্যের ফেসবুক পোস্টটি ঘিরে তাঁর অনুসারীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

হাজী জসিম উদ্দিন এমপি নির্বাচিত হওয়ার পর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেও তিনি আলোচনায় রয়েছেন।