প্রিন্টের তারিখ: 8 November 2026 | প্রকাশের তারিখ: 8 November 2026, 1:10 pm

মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে: এপিপি এড. আরিফুর রহমান শ্রাবণ

আক্কাস আল মাহমুদ হৃদয়

মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে: এপিপি এড. আরিফুর রহমান শ্রাবণ

মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন কুমিল্লা জজকোর্টের এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ।

তিনি বলেন, “মাদ্রাসা শিক্ষা কেবল সাধারণ পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি নৈতিকতা, আদর্শ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ার অন্যতম প্রধান কেন্দ্র। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক, বিজ্ঞানমনস্ক ও যুগোপযোগী শিক্ষার কোনো বিকল্প নেই। তাই মানসম্মত ও নৈতিক শিক্ষাই জাতির মেরুদণ্ড গঠনে প্রধান ভূমিকা রাখতে পারে।” শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী ছয়গ্রাম আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার মানোন্নয়ন বিষয়ে আয়োজিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় অ্যাডভোকেট আরিফুর রহমান শ্রাবণ আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা কমিটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়ালেখার পরিবেশ সুন্দর রাখা এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে এডহক কমিটি সর্বাত্মক সহযোগিতা করে যাবে।”

নিজের অনুভূতি প্রকাশ করে এড.আরিফুর রহমান শ্রাবণ বলেন, “আমার জন্য এটি অত্যন্ত আনন্দ, আবেগ ও গর্বের বিষয়। এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং নিজের শেকড়, নিজের জনপদ ও শৈশবের স্মৃতির কাছে নতুন পরিচয়ে ফিরে আসা। আমার প্রতি আস্থা ও ভালোবাসা রাখার জন্য প্রিয় গ্রামবাসী, এলাকাবাসী এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ কৃতজ্ঞতা কুমিল্লা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম ভাইয়ের প্রতি, তাঁর উৎসাহ ও অনুপ্রেরণার জন্য।”

মাদ্রাসার সিনিয়র শিক্ষক মনির হোসেন মাস্টারের সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালিকাপুর আব্দুল মতিন সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ মফিজুল ইসলাম, মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হাবিবুর রহমান বাবুল মাস্টার, সাবেক সভাপতি কামাল উদ্দিন মাস্টার, মাদ্রাসার সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সাকী সবুজ, মো. জসিম উদ্দিন মাস্টার, বাকশীমূল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পলাশ,ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান,

বিএনপি নেতা স্বপন কুমার সাহা,রমিজ উদ্দিন মেম্বার,শিক্ষক প্রতিনিধি নুরে আলম খান,অভিভাবক সদস্য ইমতিয়াজ আহমেদ ডিলার। এসময় উপস্থিত ছিলেন বিদ্যুৎসাহী সদস্য মাহবুবুর রহমান, কামাল মাস্টার, আর্মি শহিদ,জাহাঙ্গীর, মোশাররফ হোসেন,ফয়েজ আহমেদ,মাওলানা মো. মোস্তফা,আর্মি কবির হোসেন,ধনু মিয়া,এনামুল, নাবালক, বাকশীমূল ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও মেম্বার পদপ্রার্থী সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাশেদ মিনহাজ,যুবদল নেতা নাছির,বাকশীমূল ইউনিয়ন ছাত্র দলের সভাপতি নাজমুল হাসান শরীফ ডিলার,সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সময় এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ ছয়গ্রাম আলীম মাদ্রাসার এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানের অতিথিরা ফুলের তোরণ দিয়ে শুভেচ্ছা জানান এবং মাদ্রাসার অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খানের কাছ থেকে সভাপতি হিসেবে দায়িত্বভার বুঝে নেন। জানা যায়,এডভোকেট আরিফুর রহমান শ্রাবণ কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমূল ইউনিয়নের পাল্টি রাজাপুর ও পূর্ব খোদাইতলী গ্রামের বাসিন্দা। তিনি মোরশেদা বেগম বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। পেশাগত জীবনে তিনি কুমিল্লা জজ কোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন এবং মানবতা সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।তিনি তরুণ রাজনীতিবিদ হিসেবে পরিচিতির পাশাপাশি সমাজসেবা, শিক্ষা ও ক্রীড়াঙ্গনের উন্নয়নেও সক্রিয় ভূমিকা রেখে আসছেন।