প্রধানমন্ত্রীর হাত থেকে সম্মাননা পেলেন ব্রাহ্মণপাড়ার বীর প্রতীক মকবুল

মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর হাত থেকে বিশেষ সম্মাননা ও উপহার গ্রহণ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামের বীর মুক্তিযোদ্ধা ওয়ারেন্ট অফিসার মো. মকবুল হোসেন (বীর প্রতীক)।

গত ২১ নভেম্বর ‘সশস্ত্র বাহিনী দিবস-২০২৬’ উপলক্ষে ঢাকা সেনানিবাসে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ সম্মাননা ও উপহার তুলে দেন।

বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মহান মুক্তিযুদ্ধে অসামান্য সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদান রাখেন। দেশের স্বাধীনতা অর্জনে তাঁর অবদান ও আত্মত্যাগ জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রীর হাত থেকে রাষ্ট্রীয় এ সম্মাননা গ্রহণের খবরে ব্রাহ্মণপাড়া উপজেলার টাটেরা গ্রামসহ স্থানীয় এলাকায় আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি হয়েছে। তাঁর এ অর্জন নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম, সাহসিকতা ও আত্মত্যাগের এক অনন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।